তোমার শীত আমার শীত
- মোঃ তৌফিক ইমাম চৌধুরী
তোমার শীতে তুষার ঝরে শুভ্র, সফেদ, ধীরলয়ে,
আমার শীতে পাতা ঝরে সশব্দ হাওয়ার মর্মরে।
তোমার শীতে শুভ্র তুষার ঢিবি গাড়ে সবখানে,
আমার শীতে পাতার বোঝা ছন্দ তোলে একমনে।
০৩-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।